• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Headline
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা গাজীপুরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া আসামি পিচ্চি রাজা এখনো অধরা ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা ওজন কমাতে খেলেই হবে না, খাবারের সময় ঠিক রাখতে হবে ইসিবিতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, পুলিশের হাতে আটক ২ জবিতে ‘ককটেল ও পোস্টার আনার’ ফোনালাপ শুনে ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ ঢাকায় মোহামেডানের নতুন আর্জেন্টাইন কোচ সান্তিয়াগো ভারেলা তারেক রহমানকে ভারতে নিতে মরিয়া মোদী, ঢাকায় এসেছিলেন অজিত দোভাল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী নাগরিক আন্দোলনের সভাপতি রিপন আনসারী সাধারণ সম্পাদক হাজী মুছা তিন দশকের রাজনৈতিক পথচলা—গাজীপুর জেলা যুবদলের সভাপতি হতে চান মাসুদ রানা

গাজীপুরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া আসামি পিচ্চি রাজা এখনো অধরা

গাজীপুর মহানগর,প্রতিনিধি / ১ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার মেট্রোপলিটন আদালত থেকে গাজীপুরে কাশিমপুর কারাগারে আনার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজাকে দুইদিন পেরিয়ে গেলেও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে,পালিয়ে যাওয়ার ঘটনায় পিচ্চি রাজাকে একমাত্র আসামি করে কোনাবাড়ি থানায় মামলা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে কোনাবাড়ি
থানার উপ-পরিদর্শক বিশ্বজিৎ মজুমদার বাদী হয়ে মামলাটি করেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইফতেখার হোসেন বলেন,তাকে গ্রেফতারে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-
এর সিনিয়র জেল সুপার মোঃ নজরুল ইসলাম জানান,গত রবিবার সকালে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য পিচ্চি রাজাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে প্রিজনভ্যানে ঢাকায় নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে তাকে আবার গাজীপুরে ফিরিয়ে আনা হচ্ছিল। পথে নাওজোড় এলাকায় পৌঁছালে তিনি প্রাকৃতিক কাজ সারার কথা জানান। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে কাছের একটি বাথরুমে নিয়ে গেলে সেখান থেকেই কৌশলে পালিয়ে যান তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনার পর দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছেন,পাশাপাশি ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
26 September 2026

তিন দশকের রাজনৈতিক পথচলা—গাজীপুর জেলা যুবদলের সভাপতি হতে চান মাসুদ রানা

www.hostbuybd.com
https://slotbet.online/
26 September 2026

তিন দশকের রাজনৈতিক পথচলা—গাজীপুর জেলা যুবদলের সভাপতি হতে চান মাসুদ রানা

www.hostbuybd.com