• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরকে আধুনিক নগরী গড়তে মহাপরিকল্পনা নতুন চেয়ারম্যানের গাজীপুরে বাড়ির ফটকে কাফন পরানো পুতুল, বুকে গাঁথা বেলকাঁটা ঘিরে আতঙ্ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ক্যানসারে আক্রান্ত ১০ বছরের জারা, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী বিদেশে মিশনকর্মীদের সন্তানের শিক্ষা ব্যয়ের ৮৫ শতাংশ দেবে সরকার নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, প্রাণ গেল ২৪ জনের বদলি নেমে ৬ মিনিটেই গোল, রিয়ালের জয়ে সুপারসাব কার্লোস এসপি জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য, নাম প্রকাশ না করায় প্রসিকিউশনের আপত্তি নড়াইলের সহিংসতায় মাশরাফির ইন্ধনের অভিযোগ রাশেদ খাঁনের, দাবি দুই বিএনপি নেতা হত্যার নির্দেশনার

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

নিজস্ব প্রতিনিধি / ৭৩ টাইম:
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে কারখানাটির আটতলা ভবনের তৃতীয়তলায় আগুনের সূত্রপাত হয়। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সব মিলিয়ে বর্তমানে নয়টি ইউনিট কাজ করছে।গাজীপুর চৌরাস্তা মর্ডান স্টেশনের মো. হিরন মিয়া বলেন, আমাদের তিনটি ইউনিট কাজ করছে। পরে গাজীপুর, রাজেন্দ্রপুর, কোনাবাড়ি থেকেও ইউনিট এসেছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

Share this news as a Photo Card


আরো নিউজ

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

03 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

03 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com