• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Headline
শ্রীপুরে জমি বিরোধে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ সিঙাড়া কি সত্যিই বাংলার খাবার, যে ইতিহাস অনেকেরই অজানা ফেসবুকে পুরোনো মেইল আইডি বদলাবেন যেভাবে ট্রাইব্যুনালে লড়তে ব্রিটিশ আইনজীবী নিয়োগের অনুমতি চান জিয়াউল আহসান চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬ জামদানি শাড়ি আর ফুলের খোঁপায় মুগ্ধতা ছড়ালেন পূর্ণিমা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজ আবারও পাকিস্তানের মেয়েদের হারাল বাংলাদেশ শ্রীপুরে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

শ্রীপুরে জমি বিরোধে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: / ১ টাইম:
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে পরিবারকে বিভিন্নভাবে হয়রানি ও একের পর এক মামলা দেওয়ার অভিযোগ করেছেন সাবেক সেনা সদস্য সার্জেন্ট কামাল ও তার পরিবারের সদস্যরা। সোমবার (৫ অক্টোবর) দুপুরে ১২টায় এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক সেনা সদস্য বলেন, তাদের পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধকে কেন্দ্র করে কথিত জাল হেবা দলিল, জমির নামজারি ও ভূমি অফিসের প্রতিবেদন নিয়ে প্রশ্ন রয়েছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন বলেও জানান তিনি।

সাবেক সেনা সদস্য সার্জেন্ট কামাল বলেন, তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রায় ১৪টি মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে চাঁদাবাজিসহ বিভিন্ন ফৌজদারি মামলাও রয়েছে। তার দাবি, এসব মামলা মিথ্যা ও হয়রানিমূলক। ঘটনার সঙ্গে জড়িত না থেকেও তাদের বারবার হয়রানির শিকার হতে হচ্ছে।

তিনি অভিযোগ করেন, অভিযুক্ত দুই ব্যক্তি পুলিশে চাকরি করার কারণে তাদের প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানি করছেন। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে তারা জমির প্রকৃত মালিকানা নির্ধারণ, কথিত জাল দলিল ও ভূমি অফিসের প্রতিবেদন তদন্ত এবং হয়রানিমূলক মামলার বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে আইনগতভাবে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান তারা। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
06 October 2026

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

www.hostbuybd.com
https://slotbet.online/
06 October 2026

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

www.hostbuybd.com