• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

গাজীপুর স্পোর্টস একাডেমীর চেয়ারম্যান: জাকির ফরাজীর পিতার দাফন সম্পন্ন

সবুজ,গাজীপুর: / ২১ টাইম:
আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

গাজীপুর স্পোর্টস একাডেমীর চেয়ারম্যান ও ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজীর পিতা আমেরিকার নিউইয়র্কে বসবাসরত প্রবাসী মো: ফজলুল হক ফরাজী (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৫ টার সময় গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটীর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন বিকেল পাঁচটায় তার নিজ বাড়ির আঙিনায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

এ সময় মরহুম ফজলুল হক ফরাজীর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান, আলহাজ্ব ডা: নুরুল ইসলাম,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ,ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ নয়ন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, জুনায়েদ হোসেন লিয়ন, নজরুল ইসলাম ব্যাপারীসহ প্রমুখ।

দীর্ঘ ৪০ বছর ধরে তিনি এবং তার পরিবারের সদস্যরা আমেরিকার নিউইয়র্কে বসবাস করে আসছেন। গত কয়েকদিন আগে দেশের ফিরে আসেন। বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজী তার পিতার মৃত্যুতে এক শোক বার্তায় বলেন,
আমরা আল্লাহরই এবং তাঁরই কাছে আমাদের ফিরে যেতে হবে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আজ বাংলাদেশে আমার বাবা ইন্তেকাল করেছেন। বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন আপনাদের কাছে তাঁর জন্য দোয়া করার অনুরোধ করছি।

তিনি আরো বলেন, আল্লাহ যেন তাঁকে ক্ষমা করেন এবং জান্নাত নসিব করেন। এই কঠিন সময়ে আমার মায়ের পাশে এবং পরিবারের অন্যদের সাথে থাকার জন্য আমি ও আমার পরিবার এখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি। দয়া করে আমাদের জন্য দোয়া করবেন। আমি সবার কাছে অনুরোধ করছি, আপনারা যেন তাঁর জানাজায় শরিক হন এবং তাঁর জন্য দোয়া করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,ছেলে,নাতি-নাতনি, ভাই-ভাতিজাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
07 October 2026

গাজীপুর বিআরটিএতে গ্রাহকসেবায় ব্যতিক্রমী দৃষ্টান্ত মোটরযান পরিদর্শক মহিউদ্দিন

www.hostbuybd.com
https://slotbet.online/
07 October 2026

গাজীপুর বিআরটিএতে গ্রাহকসেবায় ব্যতিক্রমী দৃষ্টান্ত মোটরযান পরিদর্শক মহিউদ্দিন

www.hostbuybd.com