• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউলের ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের নেওয়া হতো: রাষ্ট্রপক্ষ কে এই সৈয়দ মোজাম্মেল আলী, যার মাধ্যমে দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা? আগুন-সন্ত্রাসের ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগকে দায়ী করলেন সমাজকল্যাণমন্ত্রী ব্যাংক খাত সংস্কারে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের বৈভব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের মিশরে প্রবাসীদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প করবে বাংলাদেশ দূতাবাস ঢাবির জীববিজ্ঞান অনুষদে ৭৩ শিক্ষার্থী ও ৪ শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড ‘নসীব’ সিনেমার শেষ দৃশ্য অসমাপ্ত রেখেই চলে গেলেন অভিনেতা সোহেল খান কারো পা ধরে ক্ষমা চাওয়া কি শিরক? ইসলামের বিধান কী?

‘নসীব’ সিনেমার শেষ দৃশ্য অসমাপ্ত রেখেই চলে গেলেন অভিনেতা সোহেল খান

বিনোদন ডেস্ক / ১১ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বিশাল এক টিমের সঙ্গে এসেছিলেন শুটিংয়ে। কথা ছিল সিনেমার কাজ শেষ করবেন, মুক্তি নিয়ে পরিকল্পনা করবেন, সহকর্মীদের সঙ্গে আরও কিছু সময় কাটাবেন। কিন্তু সব পরিকল্পনা থেমে গেল এক সকালে। ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত শুটিংয়ে ফেরা হলো না অভিনেতা সোহেল খানের।

‘নসীব’ সিনেমার শেষ দৃশ্যটি আর করা হলো না তার। সহকর্মীদের সঙ্গে তৈরি হলো না পর্দার শেষ স্মৃতিটুকুও। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় মারা যান অভিনেতা সোহেল খান। তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকের মধ্যে রয়েছেন ‘নসীব’ সিনেমার পরিচালক ও প্রযোজক মো. ইকবাল।

দিনের বিভিন্ন সময়ে তার সঙ্গে কথা হয়েছে। শেষবার সোহেল খানের মরদেহ গাড়িতে তুলে দেওয়ার পর হোটেলে ফিরে কথা বলার সময় কণ্ঠে ছিল বিষাদ।

ইকবাল বলেন, ‘অনেক কষ্ট লাগছে। কাউকে কিছু বলতে পারছি না। সবার মন খারাপ। একা একা রুমে বসে আছি। ঘুম থেকে উঠে যে মানুষটার সঙ্গে কথা বলছিলাম, সেই মানুষটা আর নেই- এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

সোহেল খানের সঙ্গে কাটানো শেষ রাতের স্মৃতিও মনে পড়ছে পরিচালকের। তিনি বলেন, ‘আগের দিন আমার ছেলের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন সোহেল খান। রাতে তাকে নিয়ে অনেক কথাও হয়েছে। ছাদখোলা গাড়িতে ঘুরেছেন তারা। অথচ পরদিন সেই মানুষটিকে এভাবে বিদায় জানাতে হবে, তা ভাবতেও পারছি না।’

সিনেমার কাজ কতটুকু বাকি ছিল, এখন কীভাবে এগোবেন জানতে চাইলে ইকবাল বলেন, ‘সিনেমার শেষ দৃশ্যটা শেষ করে যেতে পারলেন না। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আর একটা দৃশ্যই ছিল তার। প্রায় ঘণ্টাখানেকের কাজ বলা যায়। আমরা সবাই একসঙ্গে এসেছি। সিনেমার মুক্তি নিয়ে সবার সঙ্গে কথা বলেছি, পরিকল্পনা করেছি। আমাকে অনেক কিছু বলেছে। কত কথা ছিল, কত পরিকল্পনা ছিল! সবাই রইলাম। সে চলে গেল একাই, চিরদিনের মতো।’

মঙ্গলবার সকালে বগুড়ায় অসুস্থ হয়ে পড়লে সোহেল খানকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মৃত্যুসনদ অনুযায়ী, তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। দুই ভাই ও চার বোনের মধ্যে সোহেল খান ছিলেন সবার বড়।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু হয় সোহেল খানের। পরে ফারুকীর জনপ্রিয় রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। ২০০৭ সালে প্রচারিত ওই ধারাবাহিকে তার সহশিল্পী ছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেল।

একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করেন সোহেল খান। তার অভিনীত কাজের মধ্যে রয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’।

বড় পর্দায় অভিনয় করেন হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’, ‘শান’, ‘দেশা: দ্য লিডার’ ও ‘জংলি’সহ বেশ কয়েকটি সিনেমায়।

সোহেল খানের ছোট ভাই, চ্যানেল আইয়ের বিপণন বিভাগের পরিচালক ইবনে হাসান খান জানিয়েছেন, বগুড়ায় আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ ঢাকার ধামরাইয়ে নেওয়া হবে। সেখানে রাজাপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

‘নসীব’ সিনেমার শেষ দৃশ্য অসমাপ্ত রেখেই চলে গেলেন অভিনেতা সোহেল খান

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

‘নসীব’ সিনেমার শেষ দৃশ্য অসমাপ্ত রেখেই চলে গেলেন অভিনেতা সোহেল খান

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com