• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৮ বছরের বন্দিজীবন শেষে পরিবারের কাছে ফিরছেন বাদল ফরাজী গাজীপুরে শ্রমিক আন্দোলনের ২৪তম দিন, উত্তাল মহাসড়ক, ৭০ কারখানা বন্ধ পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বিরোধ, মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকদের দাবি ২২ হাজার জিয়াউলের ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের নেওয়া হতো: রাষ্ট্রপক্ষ কে এই সৈয়দ মোজাম্মেল আলী, যার মাধ্যমে দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা? আগুন-সন্ত্রাসের ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগকে দায়ী করলেন সমাজকল্যাণমন্ত্রী ব্যাংক খাত সংস্কারে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের বৈভব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের মিশরে প্রবাসীদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প করবে বাংলাদেশ দূতাবাস

দীপা খন্দকারের নতুন রূপে চমক, আসছে মিনি সিরিজ ‘কর্মফল’

বিনোদন ডেস্ক / ৫৯ টাইম:
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম দেখায় চিনতে একটু বেগ পেতে হয়। রুক্ষ-এলোমেলো চুল, মলিন চেহারায় ক্লান্তি, পরনে পুরনো সাদামাটা শাড়ি। একটু খেয়াল করলেই বোঝা যায়, তিনি আসলে অভিনেত্রী দীপা খন্দকার। টিভিতে তার দীর্ঘ ক্যারিয়ার। গল্পের প্রয়োজনে নানা চরিত্রেই হাজির হন সুদর্শনা এ অভিনেত্রী। তবে এবার বেশ আলাদা রূপেই দেখা দিলেন তিনি। জানা গেছে, এটি আসলে তার নতুন মিনি সিরিজ ‘কর্মফল’-এর দৃশ্য।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপা নিজেই ছবিটি প্রকাশ করেছেন। সঙ্গে জানান, এই সিরিজটি প্রচারিত হবে প্রতি সোম ও মঙ্গলবার, দুপুর ১টায়, সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।এদিকে দীপাকে এমন ব্যতিক্রম রূপে দেখে অবাক তার অনুসারীরা। নাটকটিও দেখার আগ্রহ প্রকাশ করছেন অনেকে। এরই মধ্যে আজ দুপুরে এসেছে সিরিজটির প্রথম পর্ব। তাতে দর্শকের আগ্রহও মন্দ নয়।নিজের গল্প ও চিত্রনাট্যে ‘কর্মফল’ পরিচালনা করেছেন মহিন খান। এতে দীপার সঙ্গে আরো অভিনয় করেছেন সামিরা খান মাহি, ইরফান সাজ্জাদ, আ খ ম হাসান, দিলারা জামান, মনিরা আক্তার মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু প্রমুখ।

Share this news as a Photo Card


আরো নিউজ

দীপা খন্দকারের নতুন রূপে চমক, আসছে মিনি সিরিজ ‘কর্মফল’

14 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

দীপা খন্দকারের নতুন রূপে চমক, আসছে মিনি সিরিজ ‘কর্মফল’

14 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com