• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Headline
জবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি-ভিডিও ধারণের অভিযোগে এক ছাত্র আটক গাজীপুরের কালীগঞ্জে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৩ রাতে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের জলঢাকায় শ্যাম্পুর প্যাকেট নিয়ে সংঘর্ষ, আইসিইউতে থাকা মকবুলের মৃত্যু; আসামি গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ জ্বালানির দাম বৃদ্ধিতে পোশাকশিল্পে বাড়ল টিকে থাকার চাপ! শাওমি ১৮ প্রো ম্যাক্সে দুটি ২০০ পিক্সেলের ক্যামেরা, বাংলাদেশে কবে পাওয়া যাবে আক্কেল দাঁত কেন এত দেরিতে ওঠে, ব্যথা হওয়ার কারণ জানুন কুয়েতে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৬,২১১ এক্সট্যাসি ট্যাবলেট জব্দ শ্রীপুরে জমি বিক্রির নামে ৩ লাখ টাকা নেওয়া, পরে ১ লাখ ৬০ হাজার ছিনিয়ে নেওয়ার অভিযোগ

শ্রীপুরে জমি বিক্রির নামে ৩ লাখ টাকা নেওয়া, পরে ১ লাখ ৬০ হাজার ছিনিয়ে নেওয়ার অভিযোগ

এস এম জহিরুল ইসলাম (শ্রীপুর) / ৫ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে জমি বিক্রির কথা বলে ৩ লাখ টাকা নেওয়া এবং পরে আরও ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাইসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় বেকাসাহরা গ্রামের মো. নিজাম উদ্দিন মিজান (৪৮) শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন,গৌরাঙ্গ ব্যানার্জী (৬০) ও নিতাই ব্যানার্জী (৫৫)। তারা সম্পর্কে ভাই। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে অভিযুক্তরা তাদের পৈতৃক সূত্রে পাওয়া ৩ দশমিক ৫০ শতাংশ জমি বিক্রির জন্য নিজাম উদ্দিনের সঙ্গে ৩ লাখ ২০ হাজার টাকা দাম নির্ধারণ করেন। পরে বিভিন্ন সময়ে বায়না হিসেবে মোট ৩ লাখ টাকা নেন তারা।

জমির খারিজ সম্পন্ন হওয়ার পর রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে তারা টালবাহানা করছেন বলে অভিযোগ। অভিযোগকারী আরও দাবি করেন, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে জমি রেজিস্ট্রির বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্তরা তাকে মারধর ও গালিগালাজ করেন। এ সময় তার পাঞ্জাবির পকেটে থাকা ব্যবসায়িক নগদ ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নেওয়া হয় এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত গৌরাঙ্গ ব্যানার্জী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি যেই জমি রেজিস্ট্রি করেছি তার টাকা আমি বুঝে পেয়েছি। শ্রীপুর মডেল থানার ওসি শাহীনুর আলম বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
22 September 2026

শ্রীপুরে জমি বিক্রির নামে ৩ লাখ টাকা নেওয়া, পরে ১ লাখ ৬০ হাজার ছিনিয়ে নেওয়ার অভিযোগ

www.hostbuybd.com
https://slotbet.online/
22 September 2026

শ্রীপুরে জমি বিক্রির নামে ৩ লাখ টাকা নেওয়া, পরে ১ লাখ ৬০ হাজার ছিনিয়ে নেওয়ার অভিযোগ

www.hostbuybd.com