• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩৬ বাংলাদেশি ফিরছেন দেশে ২৬ অক্টোবর সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে আগামীকাল আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১০ হাজারের বেশি শিক্ষার্থী টাইফুন চাম্পির তাণ্ডবে তাইওয়ানে নিহত ১, আহত ৩৫০; বিদ্যুৎহীন হাজারো পরিবার অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে যে দোয়া পড়তেন নবীজি (সা.), জেনে নিন ফজিলত শীতের আগে গিজার কিনবেন? দেখে নিন কেনার আগে যে ৮টি বিষয় জরুরি ছুটির বিকেলে চায়ের সঙ্গে জমে উঠুক মুচমুচে চিকেন আলুর চপ রোনালদোর গোল, আল নাসরের দাপুটে জয় ৩-১ গোলে মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অক্ষত সংগীতশিল্পী শ্রীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, মসজিদসহ পুড়ল একাধিক দোকান

প্রথমবার টিভি ধারাবাহিকে কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক / ৩৫ টাইম:
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কোয়েল মল্লিক। পশ্চিমবঙ্গের সিনেমায় অন্যতম সফল অভিনেত্রী। বাবা রঞ্জিত মল্লিকের পথ ধরে সিনেমায় এসে আকাশচুম্বী সাফল্য পেয়েছেন। দুই যুগেরও বেশি সময় ধরে সিনেমা করছেন তিনি। তবে কখনো টেলিভিশন ধারাবাহিক নাটকে অভিনয় করা হয়নি তার।জীবনের ৪৪-এ এসে এবার তাই করতে চলেছেন কোয়েল। টিভি ধারাবাহিকে অভিষেক হতে যাচ্ছে তার। সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, দক্ষিণ কোরিয়ান একটি সিরিয়াল থেকে বাংলায় ধারাবাহিক হচ্ছে। সেখানেই একটি চরিত্রে থাকবেন কোয়েল।

যদিও ধারাবাহিকটির নাম, পরিচালকের তথ্য এখনো জানা যায়নি। শোনা যাচ্ছে, সনি আট চ্যানেলে প্রচারিত হবে এই ধারাবাহিক। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি।এর আগে টিভি পর্দায় বহুবার হাজির হয়েছেন কোয়েল। বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারক হয়েছেন। ‘কথা ও কাহিনী’ শীর্ষক একটি টক শোয়ের উপস্থাপনাও করেছেন। তবে ধারাবাহিক নাটক করবেন এই প্রথম।

উল্লেখ্য, সিনেমায় কোয়েলের অভিষেক হয় ২০০৩ সালে ‘নাটের গুরু’র মাধ্যমে। এরপর তাকে দেখা গেছে ‘বন্ধন’, ‘নীল আকাশের চাঁদনি’, ‘হিরো’, ‘প্রেমের কাহিনী’, ‘মন মানে না’, ‘বলো না তুমি আমার’, ‘সাত পাকে বাঁধা’, ‘দুই পৃথিবী’, ‘পাগলু’, ‘হেমলক সোসাইটি’, ‘রংবাজ’, ‘বেশ করেছি প্রেম করেছি’সহ অনেক দর্শকপ্রিয় সিনেমায়।রাজনীতিতেও এসেছেন কোয়েল। তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভা সদস্য হয়েছিলেন। তবে সর্বশেষ নির্বাচনে দলটির পরাজয়ের পর মাস দুয়েকের মধ্যেই সরে এসেছেন অভিনেত্রী।

Share this news as a Photo Card


আরো নিউজ

প্রথমবার টিভি ধারাবাহিকে কোয়েল মল্লিক

15 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

প্রথমবার টিভি ধারাবাহিকে কোয়েল মল্লিক

15 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com