• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি ১৭ বছরে পা রাখল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’ বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

জীবনের উত্থান-পতন নিয়ে পূর্ণিমার গভীর বার্তা

বিনোদন ডেস্ক / ৫২ টাইম:
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় এই অভিনেত্রী। নিজের ছবি ও জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে জীবন নিয়ে গভীর উপলব্ধির কথা জানিয়েছেন পূর্ণিমা। তার লেখা কয়েকটি লাইন ইতোমধ্যে নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।ছবির সঙ্গে পূর্ণিমা লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলো কখনোই তোমার বয়ে চলা আলোর থেকে বেশি উজ্জ্বল হতে দিও না।’পূর্ণিমার এই কথায় জীবনের কঠিন সময়েও ইতিবাচক থাকার বার্তা উঠে এসেছে। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, নিজের ভেতরের শক্তি ও আশার আলো যেন কোনোভাবেই ম্লান না হয়- তার লেখায় সেই উপলব্ধিই প্রকাশ পেয়েছে।

অভিনেত্রীর এমন বার্তায় একাত্মতা জানিয়েছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও। মন্তব্যের ঘরে অনেকে জীবনের প্রতিকূলতার মধ্যেও আশাবাদী থাকার কথা তুলে ধরেছেন।

প্রসঙ্গত, নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের সময় তিনি ছিলেন নবম শ্রেণির ছাত্রী।

Share this news as a Photo Card


আরো নিউজ

জীবনের উত্থান-পতন নিয়ে পূর্ণিমার গভীর বার্তা

16 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

জীবনের উত্থান-পতন নিয়ে পূর্ণিমার গভীর বার্তা

16 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com