• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, মসজিদসহ পুড়ল একাধিক দোকান তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় খনন হবে ২ কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে খাগড়াছড়ি পৌঁছালেন ৩ হাজার পর্যটক মালয়েশিয়ায় একটি অফিস থেকে ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার, তদন্তে কর্তৃপক্ষ দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা নতুন দল নয়, ‘সমমনা ইসলামি দল’ ব্যানারে ঐক্যবদ্ধ হচ্ছেন ৭ দল আয়নাঘর থেকে ক্রসফায়ার: বিচারের শেষ পর্যায়ে একাধিক মামলা, রায়ের অপেক্ষায় স্বজনরা এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন নতুন পে-স্কেল, তবে কার্যকরে দেরি ট্রফি জিততে চাই শুধু মুখে, কাজে প্রমাণ নেই: হৃদয় জানাজার নামাজে হাত তোলার নিয়ম কী, জানুন ইসলামি বিধান

মাঝ আকাশে তেল শেষ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

আন্তর্জাতিক ডেস্ক / ৩৯ টাইম:
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মাঝ আকাশে তেল ফুরিয়ে যাওয়ায় জরুরি অবতরণ করতে হয়েছে ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি আবুধাবিগামী একটি উড়োজাহাজ। আজ সোমবার ঘটেছে এ ঘটনা।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, সোমবার সকালের দিকে ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার কোচি শহরের আন্তর্জাতিক বিমান বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে ছেড়ে যায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ সিরিজের একটি উড়োজাহাজ। বিমানটির ফ্লাইট নম্বর ছিল ‘নাইন-৪১৫’।

কিন্তু উড্ডয়নের ৫০ মিনিট পর একজন পাইলট দেখতে পান, বিমানের প্রথম ইঞ্জিনে তেলের পরিমাণ প্রায় তলানিতে ঠেকে গিয়েছে। এই অবস্থা দেখেই পাইলটরা নিজেদের মধ্যে দ্রুত আলোচনা করে বিমানটি কোচি’র আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এয়ার ইন্ডিয়ার একটি সূত্র জানিয়েছে, তেলের যে অবস্থা ছিল— তাতে কোনোভাবেই উড়োজাহাজটিকে আবুধাবি পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব ছিল না। এমনকি ফিরে আসার সময়েও তেলের চাপ এতটাই কমে গিয়েছিল যে দুর্ঘটনা এড়াতে পাইলটরা প্রথম ইঞ্জিন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন।

মাঝ আকাশে এই অপ্রত্যাশিত দুর্যোগে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। তবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সব যাত্রী অক্ষত আছেন।

কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানাতে পারেনি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। উড়োজাহাজটিতে কতজন যাত্রী ও ক্রু ছিলেন, সে তথ্যও প্রকাশ করেনি।

এর আগে ২০২৫ সালের ১২ জুন গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের মাত্র ১২ মিনিটের মাথায় ইঞ্জিন বন্ধ হয়ে মাটিতে আছড়ে পড়েছিল এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। এতে ওই উড়োজাহাজের ২৪১ জন যাত্রী এবং ক্রু এবং ভুমিতে ১৯ জন নিহত হয়েছিলেন।

 

সূত্র : ইন্ডিয়া টুডে

Share this news as a Photo Card


আরো নিউজ

মাঝ আকাশে তেল শেষ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

07 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

মাঝ আকাশে তেল শেষ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

07 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com