• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে জমি বিরোধে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ সিঙাড়া কি সত্যিই বাংলার খাবার, যে ইতিহাস অনেকেরই অজানা ফেসবুকে পুরোনো মেইল আইডি বদলাবেন যেভাবে ট্রাইব্যুনালে লড়তে ব্রিটিশ আইনজীবী নিয়োগের অনুমতি চান জিয়াউল আহসান চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬ জামদানি শাড়ি আর ফুলের খোঁপায় মুগ্ধতা ছড়ালেন পূর্ণিমা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজ আবারও পাকিস্তানের মেয়েদের হারাল বাংলাদেশ শ্রীপুরে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিনের গোলরক্ষক ‘আমরা আর্জেন্টিনায় ভ্রমণের জন্য আসিনি’

স্পোর্টস ডেস্ক / ২৭ টাইম:
আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। তবে সেই ম্যাচে মেসিকে গোল উপহার দেওয়ার কোনো পরিকল্পনা নেই বেনিনের। বরং আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চান দলটির গোলরক্ষক মার্সেল দানজিনু। তার সাফ কথা, ‘আমরা আর্জেন্টিনায় ভ্রমণের জন্য আসিনি, খেলতে ও প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি।’

 

আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্টালে আর্জেন্টিনার মুখোমুখি হবে বেনিন। মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় ম্যাচটি আর্জেন্টিনার জন্য বিশেষ। তবে বেনিনের জন্যও এটি ঐতিহাসিক এক উপলক্ষ। গোলবারের নিচে দলটির দায়িত্ব সামলাবেন ২৮ বছর বয়সী দানজিনু। দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ক্রুগার ইউনাইটেডে খেলেন তিনি।

ম্যাচের আগে বেনিনের প্রস্তুতি নিয়ে নানা আলোচনা হয়েছে। পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পাওয়ায় হোটেলে আলো ও পানির সমস্যা এবং অনুশীলনে নানা বাধার অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন দানজিনু।

তিনি বলেন, ‘আমরা কোনো সমস্যার মুখোমুখি হইনি। বুয়েনস এইরেসে আমরা ভালো আছি। আপনি এমন কথা কেন বলছেন? সত্যি বলতে, আমরা ভালো সুযোগ-সুবিধা পেয়েছি।’

মেসির বিপক্ষে খেলার অনুভূতি জানাতে গিয়ে দানজিনু বলেন, ‘আমার কাছে এই ম্যাচ অন্য যেকোনো ম্যাচের মতো নয়। আমার মনে হয়, এমন সুযোগ আর আসবে না, কারণ এটি মেসির শেষ ম্যাচ। এটি বিশেষ একটি ম্যাচ। তবে আমরা আর্জেন্টিনা ও মেসির জন্য এখানে এলেও ভুলে গেলে চলবে না, আমরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করছি।’

এরপরই নিজের দলের অবস্থান আরও স্পষ্ট করেন বেনিনের গোলরক্ষক। তিনি বলেন, ‘আমরা এখানে বেনিনকে রক্ষা করতে এসেছি। এটাই ফুটবল- ১১ জনের বিপক্ষে ১১ জন। আমরা জিততে পারি, ড্র করতে পারি কিংবা তারা জিততে পারে। কিন্তু এটাই ফুটবল। আমরা আর্জেন্টিনায় ভ্রমণের জন্য আসিনি, খেলতে ও প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি।’

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
06 October 2026

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

www.hostbuybd.com
https://slotbet.online/
06 October 2026

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

www.hostbuybd.com