• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, মসজিদসহ পুড়ল একাধিক দোকান তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় খনন হবে ২ কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে খাগড়াছড়ি পৌঁছালেন ৩ হাজার পর্যটক মালয়েশিয়ায় একটি অফিস থেকে ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার, তদন্তে কর্তৃপক্ষ দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা নতুন দল নয়, ‘সমমনা ইসলামি দল’ ব্যানারে ঐক্যবদ্ধ হচ্ছেন ৭ দল আয়নাঘর থেকে ক্রসফায়ার: বিচারের শেষ পর্যায়ে একাধিক মামলা, রায়ের অপেক্ষায় স্বজনরা এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন নতুন পে-স্কেল, তবে কার্যকরে দেরি ট্রফি জিততে চাই শুধু মুখে, কাজে প্রমাণ নেই: হৃদয় জানাজার নামাজে হাত তোলার নিয়ম কী, জানুন ইসলামি বিধান

পাঙ্গাস-মেনি মাছই প্রিয় ওমর সানীর, বড়লোকদের দিলেন খোঁচা

বিনোদন ডেস্ক / ২ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

খাবার আল্লাহর নিয়ামত। তাই কোন মাছ কে পছন্দ করেন, তা নিয়ে নাক সিটকানোর কিছু নেই- এমন বার্তাই যেন দিলেন চিত্রনায়ক ওমর সানী। বর্তমানে পাঙ্গাস ও মেনি মাছ তার সবচেয়ে প্রিয় বলে জানিয়েছেন এই অভিনেতা। পাঙ্গাস মাছ নিয়ে মানুষের নেতিবাচক মনোভাবের প্রসঙ্গ টেনে মজার ছলে বড়লোকদেরও খোঁচা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, খাবার হচ্ছে আল্লাহর নিয়ামত।’

পাঙ্গাস মাছের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে অভিনেতা বলেন, ‘এ মুহূর্তে আমার সবচেয়ে দুইটা প্রিয় মাছ পাঙ্গাস এবং মেনি মাছ। অবশ্য অনেকে নাক সিটকায়, এ পাঙ্গাস খায়? কিন্তু আমার হার্টের ডাক্তার বলেন, পাঙ্গাস মাছ সপ্তাহে ২ থেকে ৩ দিন খাবেন, হার্টের জন্য ভালো।’

এরপর রসিকতা করে ওমর সানী লেখেন, ‘কি মাইন্ড করছেন বড়লোকরা, হাহাহাহা।’

শুধু পাঙ্গাস নয়, মেনি মাছের প্রতিও রয়েছে অভিনেতার বিশেষ দুর্বলতা। ছোটবেলার স্মৃতির কথা জানিয়ে তিনি লেখেন, ‘খুব রেয়ার মেনি মাছ আমার মা আমাকে খাওয়াতেন, সেই থেকে প্রিয়। খুব মিস করি, পাই না।’

ওমর সানীর এই স্ট্যাটাসে উঠে এসেছে খাবারের প্রতি তার পছন্দের পাশাপাশি মায়ের হাতের রান্নার স্মৃতিও। একদিকে পাঙ্গাস মাছ নিয়ে প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি, অন্যদিকে মেনি মাছের সঙ্গে জড়িয়ে থাকা শৈশবের স্মৃতি- দুই বিষয়ই জায়গা পেয়েছে অভিনেতার লেখায়।

Share this news as a Photo Card


আরো নিউজ

পাঙ্গাস-মেনি মাছই প্রিয় ওমর সানীর, বড়লোকদের দিলেন খোঁচা

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

পাঙ্গাস-মেনি মাছই প্রিয় ওমর সানীর, বড়লোকদের দিলেন খোঁচা

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com