ছুটির দিনে বিকেলের আড্ডা জমাতে গরমা গরম নাশতার জুড়ি নেই। সঙ্গে এক কাপ চা আর মুচমুচে আলুর চপ হলে তো কথাই নেই! তবে চেনা স্বাদের আলুর চপে যদি একটু নতুনত্ব আনতে চান, তাহলে ট্রাই করতে পারেন ভিন্ন স্বাদের চিকেন আলুর চপের রেসিপি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যাবে সুস্বাদু এই নাশতা।
বাইরে থেকে কিনে আনার ঝামেলা নেই, নিজের পছন্দমতো মসলা আর উপকরণ মিশিয়ে ঘরেই বানিয়ে নিন মুচমুচে আলুর চপ। ছুটির বিকেলে পরিবারের সবাইকে নিয়ে জমিয়ে উপভোগ করার জন্য এর চেয়ে সহজ আয়োজন আর কী হতে পারে।
আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে চিকেন আলুর চপ যেভাবে তৈরি করবেন-
প্যানে তেল গরম করে পেঁয়াজ, আদা-রসুন ও মসলা দিয়ে কিমা ভেজে পানি শুকিয়ে পুর তৈরি করে ঠান্ডা করে নিন। সিদ্ধ আলুর সঙ্গে বেরেস্তা, শুকনা মরিচ, জিরা গুঁড়া, চাট মসলা, সরিষার তেল ও লবণ দিয়ে ভালো করে মেখে নিন।
মেখে রাখা আলু থেকে সামান্য অংশ নিয়ে হাতের তালুতে চ্যাপ্টা করে মাঝে ১ চামচ মাংসের পুর দিন। চারপাশ থেকে আলু দিয়ে পুরটি ঢেকে সুন্দর চপের আকার দিন।
চপগুলো ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়ে গরম তেলে সোনালি করে ভেজে তুলুন। ছুটির বিকেলে নাস্তার টেবিলে গরম গরম সস বা চায়ের সঙ্গে পরিবেশন করুন।