• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউলের ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের নেওয়া হতো: রাষ্ট্রপক্ষ কে এই সৈয়দ মোজাম্মেল আলী, যার মাধ্যমে দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা? আগুন-সন্ত্রাসের ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগকে দায়ী করলেন সমাজকল্যাণমন্ত্রী ব্যাংক খাত সংস্কারে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের বৈভব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের মিশরে প্রবাসীদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প করবে বাংলাদেশ দূতাবাস ঢাবির জীববিজ্ঞান অনুষদে ৭৩ শিক্ষার্থী ও ৪ শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড ‘নসীব’ সিনেমার শেষ দৃশ্য অসমাপ্ত রেখেই চলে গেলেন অভিনেতা সোহেল খান কারো পা ধরে ক্ষমা চাওয়া কি শিরক? ইসলামের বিধান কী?

কারো পা ধরে ক্ষমা চাওয়া কি শিরক? ইসলামের বিধান কী?

ধর্ম ডেস্ক / ১৪ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রশ্ন: ইসলামে কারো পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কী? পা ধরে ক্ষমা প্রার্থনার সময় যেহেতু অন্যের সামনে মাথা ঝোঁকানো হয় যা সিজদার সঙ্গে সাদৃশ্যপূর্ণ এ কারণে কি এভাবে ক্ষমা প্রার্থনা করলে তা শিরক হবে?

উত্তর: ইসলামি শরিয়তে কোনো মানুষের সামনে রুকু বা সিজদার সদৃশভাবে মাথা নত করা নিষিদ্ধ। তাই কারো পা ধরে ক্ষমা চাইতে গিয়ে যদি এমন ভঙ্গি তৈরি হয়, যা বাহ্যিকভাবে সিজদার সদৃশ, তাহলে তা থেকে বিরত থাকা আবশ্যক। তবে পা স্পর্শ করা, পা চুম্বন করা আর সিজদার মতো ঝুঁকে পড়া এক বিষয় নয়; এগুলোর বিধানও এক নয়।

হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেন, আমরা যখন কোনো ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করি, তখন কি তার সামনে ঝুঁকব? তিনি বললেন, না। (সুনানে তিরমিজি: ২৭২৮, সুনানে ইবনে মাজাহ: ৩৭০২)

এই হাদিসে সাক্ষাতের সময় মানুষের সামনে নত হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। সুতরাং ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে বা কাউকে সম্মান দেখানোর জন্যও রুকু বা সিজদাসদৃশভাবে নত হওয়া থেকে বিরত থাকতে হবে।

তবে পা স্পর্শ করা বা পা ধরা আর সিজদার মতো নত হওয়া এক বিষয় নয়। শারীরিক ভঙ্গি সিজদার সদৃশ না হলে পা ধরার অবকাশ রয়েছে। তাই শুধু পা ধরাকে সিজদার সঙ্গে তুলনা করে শিরক বলা যাবে না; বরং কাজটির ধরন, উদ্দেশ্য ও প্রচলিত রীতিও বিবেচনা করতে হবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

কারো পা ধরে ক্ষমা চাওয়া কি শিরক? ইসলামের বিধান কী?

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

কারো পা ধরে ক্ষমা চাওয়া কি শিরক? ইসলামের বিধান কী?

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com