• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৮ বছরের বন্দিজীবন শেষে পরিবারের কাছে ফিরছেন বাদল ফরাজী গাজীপুরে শ্রমিক আন্দোলনের ২৪তম দিন, উত্তাল মহাসড়ক, ৭০ কারখানা বন্ধ পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বিরোধ, মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকদের দাবি ২২ হাজার জিয়াউলের ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের নেওয়া হতো: রাষ্ট্রপক্ষ কে এই সৈয়দ মোজাম্মেল আলী, যার মাধ্যমে দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা? আগুন-সন্ত্রাসের ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগকে দায়ী করলেন সমাজকল্যাণমন্ত্রী ব্যাংক খাত সংস্কারে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের বৈভব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের মিশরে প্রবাসীদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প করবে বাংলাদেশ দূতাবাস

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল, কী ভাবছে বিসিবি

স্পোর্টস ডেস্ক / ৫১ টাইম:
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল। শনিবার এটা নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, বিসিবি প্রস্তাবটা ইতিবাচক হিসেবে নিয়েছে। আগামী কয়েক মাস টাইগারদের টানা সিরিজের মাঝে ফাঁকা সময় খোঁজার চেষ্টা করা হচ্ছে।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নাফীস। সেখানে শুরুতেই নেপাল প্রসঙ্গ আসে।

নেপালের বিপক্ষে সিরিজ নিয়ে তিনি বলেন, ‘নেপাল ক্রিকেট বোর্ড আমাদের কাছে বেশ কিছুদিন আগেই একটি প্রস্তাব পাঠিয়েছিল। সেখানে তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই আহ্বানকে খুব ইতিবাচকভাবে নিয়েছে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।’

তিনি বলেন, ‘যদি সবকিছু ঠিকঠাকভাবে মিলে যায়…কারণ আমরা জানি, আমাদের এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) খুবই ব্যস্ত, টানা খেলা আছে সামনে। এরপরও এই সাইকেলের মধ্যে যদি সুবিধাজনক একটা সময় ইতিবাচকভাবে বেছে নেওয়া যায়, আমরা সেই চেষ্টা করছি। সবকিছু ঠিকঠাক হলে আশা করি, এই সিরিজটি আমাদের হতে পারে।’

সিরিজটা হতে পারে ২০২৭ সালে জানিয়ে নাফীস বলেন, ‘সাইকেলটা তো ২০২৭ সাল পর্যন্ত। এই সাইকেলের মধ্যেই আমাদের ইচ্ছা আছে এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও সেই অনুরোধ রয়েছে। আমরা বিষয়টি ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। যখন এটা এমন একটা পর্যায়ে যাবে, যেটা বলার মতো অবস্থায় থাকবে, কিংবা আমরা এমন একটা জায়গায় পৌঁছাতে পারব যেখানে বলতে পারব সিরিজটি হচ্ছে বা হচ্ছে না, তখন যথাসময়ে জানিয়ে দিতে পারব।’

সম্প্রতি নেপালে মর্মান্তিক বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গুঞ্জন আছে, এই ক্ষতির জন্য ফান্ড গড়তেই সিরিজটি আয়োজন করতে চায় নেপাল। এ প্রসঙ্গে নাফীস বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আসলে এ ব্যাপারটা জানি না। যেহেতু মাননীয় ক্রীড়ামন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন বা ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে নেপাল সরকারের যোগাযোগ হয়েছে, এটা হয়তো ওপরের মহলে হয়ে থাকতে পারে। তবে আমাদের সঙ্গে যে যোগাযোগ হয়েছে, সেখানে বন্যার বিষয়টি আসেনি। নেপালে যে ভয়াবহ বন্যা হয়েছে, এতে আমরা সবাই খুবই দুঃখিত। নেপালে যারা বসবাস করেন, তাদের প্রতি অবশ্যই আমাদের সহমর্মিতা রয়েছে।’

এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে কোনো সিরিজ খেলার সুযোগ পায়নি নেপাল। ১০ বছরের ব্যবধানে দুটি টি-টোয়েন্টি খেলেছে দুই দল, দুইবারই বাংলাদেশ জিতেছে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের দেখায় বাংলাদেশের জয় ৮ উইকেটে আর সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২১ রানে জয় পায় টাইগাররা।

সূত্র: জাগো নিউজ২৪

Share this news as a Photo Card


আরো নিউজ

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল, কী ভাবছে বিসিবি

12 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল, কী ভাবছে বিসিবি

12 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com