• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরকে আধুনিক নগরী গড়তে মহাপরিকল্পনা নতুন চেয়ারম্যানের গাজীপুরে বাড়ির ফটকে কাফন পরানো পুতুল, বুকে গাঁথা বেলকাঁটা ঘিরে আতঙ্ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ক্যানসারে আক্রান্ত ১০ বছরের জারা, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী বিদেশে মিশনকর্মীদের সন্তানের শিক্ষা ব্যয়ের ৮৫ শতাংশ দেবে সরকার নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, প্রাণ গেল ২৪ জনের বদলি নেমে ৬ মিনিটেই গোল, রিয়ালের জয়ে সুপারসাব কার্লোস এসপি জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য, নাম প্রকাশ না করায় প্রসিকিউশনের আপত্তি নড়াইলের সহিংসতায় মাশরাফির ইন্ধনের অভিযোগ রাশেদ খাঁনের, দাবি দুই বিএনপি নেতা হত্যার নির্দেশনার

আমেরিকান স্বপ্ন ভেঙে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন জভেরেভ

স্পোর্টস ডেস্ক / ৪১ টাইম:
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বেন শেল্টনের হাত ধরে আমেরিকার দীর্ঘ গ্র্যান্ড স্লাম খরা কাটবে, এমন প্রত্যাশা ছিল এবারের ইউএস ওপেন ফাইনাল ঘিরে। কিন্তু তাদের স্বপ্ন ভেঙে দিলেন আলেক্সান্দার জভেরেভ। ২০০৩ সালের পর থেকে টেনিসে আমেরিকার কোনো পুরুষ খেলোয়াড়ের হাতে গ্র্যান্ড স্লাম উঠতে দেখার অপেক্ষায় ছিলেন আমেরিকান টেনিস ভক্তরা। কিন্তু জভেরেভ তার দ্বিতীয় মেজর চ্যাম্পিয়নশিপ জিতে নিলেন। ৬-৩, ৭-৬ (২), ৫-৭, ৬-২ গেমে শেল্টনকে হারিয়ে স্বাগতিক দর্শকদের হতাশ করেন তিনি।

জভেরেভ তার প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন এই বছরের ফ্রেঞ্চ ওপেনে। এবার নিউ ইয়র্ক থেকে আরেকটি শিরোপা ক্যাবিনেটে যুক্ত করলেন, যেটি তিনি ২০২০ সালে হাতছাড়া করেছিলেন।চতুর্থ পুরুষ খেলোয়াড় হিসেবে উন্মুক্ত যুগে একই বছর প্রথম দুটি শিরোপা জিতলেন জভেরেভ। তিনি যোগ দিলেন জিমি কনর্স (১৯৭৪), গুইলেরমো ভিলাস (১৯৭৭) ও ইয়ানিক সিনার (২০২৪)।

ট্রফি হাতে নিয়ে জভেরেভ বললেন, ‘আমি জানি আজ ৯৯.৯ শতাংশ লোকেরা চেয়েছিলেন বেন জিতুক, তাই প্রথমত আমি খুবই দুঃখিত। কিন্তু দ্বিতীয়ত, খেলার জন্য এটি ছিল অসাধারণ পরিবেশ। যদিও জানতাম দর্শকরা আমার বিরুদ্ধে, তবুও তারা অবিশ্বাস্যভাবে সুন্দর আচরণ করেছে।’

২০০৩ সালে অ্যান্ডি রডিকের পর প্রথম আমেরিকান পুরুষ হিসেবে গ্র্যান্ড স্লাম জয় থেকে হাতছোঁয়া দূরত্বে ছিলেন শেল্টন। হারের পর তার প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করে বলেন, ‘তুমি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সম্ভবত এই বছরের বিশ্ব সেরা খেলোয়াড়।’

Share this news as a Photo Card


আরো নিউজ

আমেরিকান স্বপ্ন ভেঙে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন জভেরেভ

14 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

আমেরিকান স্বপ্ন ভেঙে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন জভেরেভ

14 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com