• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার শুনানি আজ জামিনে কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান এখন বিকাশ অ্যাপেই পরিশোধ করা যাবে ট্রাফিক মামলার জরিমানা আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, নতুন করে ৫০ কারখানা ছুটি ‘নাহিদ ইসলামের ভক্ত আমি’, এনসিপির অনুষ্ঠানে বললেন আসিফ আকবর অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র আঘাত, বাতাসের গতি ১২০ কিলোমিটার সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য ২৫ বিষয়ে নির্দেশনা, জেনে নিন করণীয় ও বর্জনীয় শেকৃবির গবেষণার মাঠে সচিবালয় নির্মাণ বন্ধের দাবি, শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসরে ম্যাক্সওয়েল, খেলবেন বিগ ব্যাশে

দিনে কতটি কাঠবাদাম খাওয়া ভালো? হৃদযন্ত্র, অন্ত্র ও ত্বকের জন্য মিলবে যেসব উপকার

লাইফস্টাইল ডেস্ক / ১৫ টাইম:
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

কাঠবাদাম প্রোটিন, আঁশ, স্বাস্থ্যকর চর্বি ও প্রয়োজনীয় পুষ্টি উপাদানে সমৃদ্ধ একটি খাবার। সাধারণত একবারে ২৩টি কাঠবাদাম খাওয়াকে এক পরিবেশন ধরা হয়। তবে গবেষণায় দেখা গেছে, এর চেয়ে কিছুটা বেশি কাঠবাদাম খেলে হৃদযন্ত্র, অন্ত্র ও ত্বকের স্বাস্থ্যের জন্য বাড়তি উপকার পাওয়া যেতে পারে।

দিনে কতটি কাঠবাদাম খাওয়া উচিত?

সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন ৩৫ থেকে ৫৬টি কাঠবাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এর পরিমাণ প্রায় দেড় থেকে দুই আউন্স। সাধারণত ২৩টি কাঠবাদামকে এক আউন্স বা এক পরিবেশন ধরা হয়। তবে কাঠবাদামের স্বাস্থ্য উপকারিতা নিয়ে করা অনেক গবেষণায় প্রতিদিন এর চেয়ে কিছুটা বেশি খাওয়ার বিষয়টি বিবেচনা করা হয়েছে।

বেশি পরিমাণে কাঠবাদাম খেলে কোলেস্টেরল, রক্তচাপ ও রক্তে শর্করা নিয়ন্ত্রণের পাশাপাশি অন্ত্র ও ত্বকের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। এতে রয়েছে অসম্পৃক্ত চর্বি, আঁশ, প্রোটিন, ম্যাগনেশিয়ামসহ বিভিন্ন পুষ্টি উপাদান। এসব উপাদান কাঠবাদামের স্বাস্থ্য উপকারিতা বাড়ায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।

কাঠবাদামের স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিন ৩৫ থেকে ৫৬টি কাঠবাদাম খাওয়ার সঙ্গে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতার সম্পর্ক পাওয়া গেছে। যেমন-

  • ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল ও মোট কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে।
  • সাধারণ নাশতার পরিবর্তে কাঠবাদাম খেলে রক্তনালির কার্যকারিতা উন্নত হতে পারে।
  • অতিরিক্ত ওজনের বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ১২ সপ্তাহ কাঠবাদাম খেলে ট্রাইগ্লিসারাইড ও রক্তচাপ কমতে পারে।
  • ইনসুলিন প্রতিরোধের কিছু সূচকের উন্নতি হতে পারে।
  • অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে পারে। পাশাপাশি শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিডের উৎপাদন বাড়ায়। এসব উপাদান প্রদাহ কমানো এবং বিপাকীয় ও হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী।
  • মুখের বলিরেখা কমানো ও ত্বকের পিগমেন্টেশন হ্রাসের মাধ্যমে ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে পারে।

কাঠবাদামে চর্বির পরিমাণ বেশি হলেও গবেষণায় দেখা গেছে, সাধারণত এটি খেলে ওজন বাড়ে না। পর্যবেক্ষণমূলক গবেষণায় কাঠবাদাম খাওয়ার সঙ্গে উন্নত খাদ্যাভ্যাস, কম বডি মাস ইনডেক্স (বিএমআই) এবং কম কোমরের মাপের সম্পর্ক পাওয়া গেছে।

কাঠবাদামের পুষ্টিগুণ

২৩টি বা এক আউন্স কাঠবাদামে ১৬৪ ক্যালরি, ৬ গ্রাম প্রোটিন, ১৪ গ্রাম চর্বি (১ গ্রাম সম্পৃক্ত ও ১৩ গ্রাম অসম্পৃক্ত), ৬ গ্রাম কার্বোহাইড্রেট এবং ৩.৫ গ্রাম আঁশ থাকে। এছাড়া এতে ৭৬ মিলিগ্রাম ক্যালসিয়াম (দৈনিক চাহিদার ৬ শতাংশ), ৭৬.৫ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম (দৈনিক চাহিদার ১৮ শতাংশ) এবং ১২.৫ মাইক্রোগ্রাম ফোলেট (দৈনিক চাহিদার ৩ শতাংশ) পাওয়া যায়।

খাদ্যতালিকায় কাঠবাদাম রাখার উপায়

প্রতিদিনের খাবারে সহজেই কাঠবাদাম যোগ করতে পারেন। যেমন-

  • ভাজা ছোলা ও কুমড়ার বীজের সঙ্গে মিশিয়ে নাশতা তৈরি করুন।
  • ওটমিল, দই, কটেজ চিজ বা সিরিয়ালের ওপর গোটা বা কুচি করা কাঠবাদাম ছড়িয়ে দিন।
  • সালাদ, পাস্তা ও নেড়েচেড়ে ভাজা খাবারে কাঠবাদাম মেশান।
  • গুঁড়া কাঠবাদাম ব্রেডক্রাম্বসের বিকল্প হিসেবে মাছ, মুরগি বা টোফুতে প্রলেপ দিতে ব্যবহার করুন।
  • হালকা খাবারের প্লেটে কাঠবাদাম রাখুন।
  • ঘরে তৈরি এনার্জি বলে কাঠবাদাম মেশান।
  • দারুচিনি, কোকো পাউডার বা মসলার সঙ্গে মিশিয়ে ওভেনে বেক করে মুচমুচে নাশতা তৈরি করুন।

সূত্র: ভেরিওয়েল হেলথ

Share this news as a Photo Card


আরো নিউজ

দিনে কতটি কাঠবাদাম খাওয়া ভালো? হৃদযন্ত্র, অন্ত্র ও ত্বকের জন্য মিলবে যেসব উপকার

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

দিনে কতটি কাঠবাদাম খাওয়া ভালো? হৃদযন্ত্র, অন্ত্র ও ত্বকের জন্য মিলবে যেসব উপকার

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com