• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক পরিচয় দিলেন চেয়ারম্যান, প্রশ্ন করতেই মাইক্রোফোন কেড়ে নেওয়ার অভিযোগ সমবায়ের মাধ্যমে বদলে যেতে পারে মানুষের জীবনমান: কালীগঞ্জে রিজভী নীলফামারীর জলঢাকায় ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ পদ্মা অয়েলের ১৭০ শতাংশ লভ্যাংশ, লাভেলো ও ট্রাস্ট ইসলামী লাইফেরও ঘোষণা সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত নিয়ে আপত্তিকর বক্তব্য, পরীমনিকে আইনি নোটিশ ৩১৫ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ, ড্রয়ের পথে সিলেট টেস্ট ‘আঘাত করলে আরও কঠোর জবাব দেব’, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি, আহ্বায়ক রাজ ও সদস্য সচিব মিলন ইউরোপের স্বপ্নে জমি-সম্পদ বিক্রি, মৃত্যুর মুখ থেকে বেঁচে এখন কারাগারে ৬৫ বাংলাদেশি শিক্ষক নিয়োগে নতুন নিয়ম, প্রিলিমিনারিতে ১০০ নম্বর ও নেগেটিভ মার্কিং

সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত নিয়ে আপত্তিকর বক্তব্য, পরীমনিকে আইনি নোটিশ

প্রবাস পোস্ট ডেস্ক / ১৪ টাইম:
আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সাংবাদিককে হয়রানি, অশালীন ভাষায় গালাগাল এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগের পাশাপাশি জাতীয় সংগীতের সঙ্গে আপত্তিকর বক্তব্য প্রকাশের ঘটনায় চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে বলা হয়েছে।

পাশাপাশি ভবিষ্যতে সকল প্রকার অশ্লীল কথা বা সংলাপ, হুমকি প্রদান, অশ্লীল অভিনয়, অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যাহা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, সেসব করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া নোটিশে আগামী ৭ দিনের মধ্যে শোকজ নোটিশ প্রদানপূর্বক চিত্রনায়িকা পরীমনি এর বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদককে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

লিগ্যাল নোটিশে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার বলেন, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি নিয়মিত বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ড করে সামাজিক অস্থিরতা তৈরির পাশাপাশি বাংলাদেশের সমাজ, সংস্কৃতির সুন্দর ঐতিহ্য নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন। যেহেতু পরীমনি বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একজন চলচ্চিত্র শিল্পী, সেই হিসাবে সংযত ও দায়িত্বশীল আচরন তার কাছে সবাই প্রত্যাশা করে।

Share this news as a Photo Card


আরো নিউজ

সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত নিয়ে আপত্তিকর বক্তব্য, পরীমনিকে আইনি নোটিশ

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত নিয়ে আপত্তিকর বক্তব্য, পরীমনিকে আইনি নোটিশ

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com