• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline
গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শ্রীপুর উপজেলা কমিটি গঠন শ্রীপুর উপজেলা সিটি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লি: উদ্বোধন দর্শনায় ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ভাঙচুর-চাঁদাবাজির অভিযোগ, যুবদল নেতা বহিষ্কার বুমরাহকে ছাড়পত্র দেয়নি মেডিকেল দল, বিকল্প হিসেবে প্রিন্স যাদব সিংড়ায় একদিনে তিন উদ্যোগ, ঢেউটিন বিতরণ, চলনবিলে মাছের পোনা অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ এমপি আনুর কালিয়াকৈরে একদিনে ৩০ উন্নয়নকাজের উদ্বোধন, ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক পাওনা টাকা না দিয়েই কাউন্টার রুমে বিএনপির কার্যালয়! শ্রীপুরে দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ডিমের পুষ্টি রং দেখে নয়, নির্ভর করে মুরগির খাদ্য ও পালন-পদ্ধতিতে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানখেতে, আহত নারী নিহত কুয়াকাটাগামী জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সিংড়ায় একদিনে তিন উদ্যোগ, ঢেউটিন বিতরণ, চলনবিলে মাছের পোনা অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ এমপি আনুর

আল আমিন, নাটোর প্রতিনিধি / ১৮ টাইম:
আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঝালি পাগলী পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন প্রদান, চলনবিলে মাছের পোনা অবমুক্ত এবং ২০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির উদ্যোগে আগপাড়া বন্দর উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির সভাপতি মো. আল আসাদ বিন সাঈদ। কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া ঝালি পাগলী পরিবারের হাতে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন তুলে দেওয়া হয়। পরে চলনবিলে পোনা মাছ অবমুক্ত করা হয়। একই সঙ্গে আগপাড়া বন্দর উচ্চবিদ্যালয় ও কলেজের ২০০ শিক্ষার্থীর মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, উপদেষ্টা মীর আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম চঞ্চল, মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ মো. ফরিদ হোসেন, সদস্য মো. ফজলুল হক, শামসুল ইসলাম, এম এ সেলিম, হুমায়ূন আহমেদ, মাহবুব হোসেন, মোহাম্মদ আকরাম হোসেন, অ্যাডভোকেট বাকি বিল্লাহ্ রশীদি প্রমুখ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
04 September 2026

কুয়াকাটাগামী জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

www.hostbuybd.com
https://slotbet.online/
04 September 2026

কুয়াকাটাগামী জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

www.hostbuybd.com